AliaMadrasah.com

মাদ্রাসা শিক্ষার আদ্যোপান্ত
পরীক্ষামূলকভাবে আলিম পর্যন্ত তথ্য নিয়ে ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে ফাজিল, কামিলসহ বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পৃক্ত সকল তথ্যাদি এই ওয়েবসাইটে পাওয়া যাবে ইনশা আল্লাহ।
সর্বশেষ আপডেট
 08-Jul-2026
বৈরী আবহাওয়ার কারণে ০৮/০৭/২০২৬ তারিখ বুধবারের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলার পরীক্ষা কেন্দ্রসমূহের আলিম পরীক্ষা ২০২৬ স্থগিত মা.বো.
 06-Jul-2026
৩০/০৭/২০২৬ তারিখ পর্যন্ত ২০২৪, ২০২৫,২০২৬ সালের ৬ষ্ট শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে।
সকল
সর্বাধিক পঠিত

আমাদের সম্পর্কে

আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানসমূহের জন্য AliaMadrasah.com একটি নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম।

পরিচিতি

এটি একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট যা বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নোটিশ, কার্যক্রম ও আপডেট শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের কাছে সহজভাবে পৌঁছে দিতে কাজ করে। আমরা শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীর যেমনঃ ৬ষ্ঠ, ৮ম বা বিভিন্ন স্তরের যেমনঃ দাখিল, আলিম, ফাজিল, কামিলের রেজিস্ট্রেশন (eSIF), ফরম পূরণ (eFF), সিলেবাস, সার্টিফিকেট এ ভুল সংশোধন, সার্টিফিকেট হারিয়ে গেলে বা পুড়ে গেলে করণীয়, মাদ্রাসা পরিবর্তন (TC), পরীক্ষা সংক্রান্ত তথ্য ইত্যাদি প্রকাশ করি। শিক্ষকদের এমপিও, প্রশিক্ষণ, বদলি, বোর্ড পরিক্ষার পরীক্ষক সম্পর্কিত তথ্য এবং মাদ্রাসার স্থাপন, পাঠদান অনুমতি, একাডেমিক স্বীকৃতি, নবায়ন, বিভিন্ন ধরণের কমিটি (যেমনঃ এডহক কমিটি/ম্যানেজিং কমিটি/গভারনিং বডি) সম্পর্কিত তথ্য প্রকাশ করি। আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট সকল বিষয়ে দিকনির্দেশনা এই এক প্ল্যাটফর্মে সহজে উপস্থাপন করি ও শিক্ষামূলক ব্লগ প্রকাশ করি।

লক্ষ্য

মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের জন্য নির্ভুল, সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য তথ্য সরবরাহ ও দিকনির্দেশনা প্রদান এবং জটিলতা নিরসন।

মূল্যবোধ

নির্ভুলতাঃ তথ্য প্রকাশের আগে যাচাই ও নির্ভরযোগ্য উৎস অনুসরণ।

সহজবোধ্যতাঃ সর্বস্তরের পাঠকের জন্য সহজ ও পরিষ্কার ভাষা ব্যবহার।

স্বচ্ছতা ও দায়বদ্ধতা

AliaMadrasah.com কোনো সরকারি ওয়েবসাইট নয়। এটি একটি স্বতন্ত্র তথ্যভিত্তিক উদ্যোগ। কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধনের জন্য আমরা সর্বদা উন্মুক্ত।

Copyright © 2026, AliaMadrasah.com, All Rights Reserved.