AliaMadrasah.com

মাদ্রাসা শিক্ষার আদ্যোপান্ত
পরীক্ষামূলকভাবে আলিম পর্যন্ত তথ্য নিয়ে ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে ফাজিল, কামিলসহ বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পৃক্ত সকল তথ্যাদি এই ওয়েবসাইটে পাওয়া যাবে ইনশা আল্লাহ।
সর্বশেষ আপডেট
সর্বাধিক পঠিত

সার্টিফিকেট এর নাম, জন্ম তারিখ সংশোধন

লেখক: AliaMadrasah.com | প্রকাশ: 11 Jan, 2026 | আপডেট: 20 Jan, 2026
ট্যাগ: সার্টিফিকেট, সংশোধন, সার্টিফিকেট_সংশোধন, নাম_ভুল

অনেক ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট এ ভুল পাওয়া যায়, যা হয়তো ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করার সময় ভুল তথ্য এন্ট্রি করার ফল। পরবর্তীতে বোর্ড পরীক্ষা পাশ করার পরও তা সংশোধন করা যায়। কিভাবে এই ভুলের সংশোধন করতে পারবেন নিন্মে ধাপে ধাপে বর্ণনা করা হলো।

ধাপ ১ঃ যে সকল প্রতিষ্ঠান হতে জেডিসি/দাখিল/আলিম পরিক্ষা দিয়েছে, তাদের যে কোন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে।

যেমনঃ কোন ছাত্র 'হযরত শাহ আলী বাগদাদী ( রহ:) কামিল মাদ্রাসা' থেকে জেডিসি,  'তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা' থেকে দাখিল, 'দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা' থেকে আলিম পাশ করেছে।

এই অবস্থায় সে, এই তিনটি মাদ্রাসার যে কোন একটির মাধ্যমে একই সাথে জেডিসি, দাখিল, আলিম সার্টিফিকেট এর ভুল সংশোধনের আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠান প্রধান এই লিংকে ঢুকে 'Name & Age Last Correction' ক্লিক করে অথবা লিংকে ঢুকে EIIN এবং Password দিয়ে লগইন করবে।

 

ধাপ ২ঃ আবেদন করা

Name & Age >> Create Application

Login কৃত মাদ্রাসা থেকে যেই পরীক্ষায় পাশ করেছে সেই পরীক্ষার তথ্য নিম্নরূপ ফর্মে দিতে হবে।

student_find

প্রদত্ত তথ্য অনুযায়ী নিন্মরুপ তথ্য প্রদর্শিত হবে।
info_display

বিদ্রঃ ১৯৯৯ সালের পূর্বের ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে না, ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে।

 

ধাপ ৩ঃ সার্টিফিকেট এর যে তথ্য সংশোধন করতে চাই তা সিলেক্ট করা

নিম্নরূপ ফর্ম প্রদর্শিত হবে। যে তথ্য সংশোধন করতে চাই সেখানে ঠিক দিতে হবে। যেটাতে ঠিক দেওয়া হবে, সেটার সঠিক তথ্য এন্ট্রি করার ফিল্ড একটিভ হবে। আমি যে তথ্যটি চাই আমার সার্টিফিকেটে থাকুক সেই তথ্যটি ঐ ফিল্ডে এন্ট্রি করতে হবে

  • নিজের নাম
  • পিতার নাম
  • মাতার নাম
  • লিঙ্গ
  • জন্ম তারিখ

select_section_to_correct

অতঃপর পরীক্ষার পাশের সাল, রোল, রেজিস্ট্রেশন, কেন্দ্রের তথ্য এন্ট্রি করতে হবে।

 

ধাপ ৪ঃ প্রমানক আপলোড করা ও সাবমিট করা

নিন্মে উল্লেখিত প্রমানকসমূহ PDF ফাইল করে আপলোড করতে হবে।

  • পত্রিকার বিজ্ঞাপন ( আবশ্যক )
  • এফিডেভিট (৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে) (আবশ্যক)
  • জন্ম সনদ | জাতীয় পরিচয় পত্র (ঐচ্ছিক)
  • পিতা মাতার নিকাহনামা (ঐচ্ছিক)
  • ভাই-বোনের সনদ ( ঐচ্ছিক )
  • জমির দলিল (ঐচ্ছিক)

এরপর আবেদন ফর্মটি submit করতে হবে।

ধাপ ৫ঃ পেমেন্ট করা

আপনার আবেদনটি প্রদর্শিত হবে। পেমেন্ট স্ট্যাটাস Pending দেখাবে।
এরপর পেমেন্ট বাটনে ক্লিক করে, Sonali Seba র মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড, অথবা বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করুন। পেমেন্ট সফল হলে,  স্ট্যাটাস Paid দেখাবে। প্রদত্ত Mobile No. এ এসএমএস এর মাধ্যমে Application ID ও Password পাঠিয়ে দেয়া হবে।

ধাপ ৬ঃ অগ্রগতি পর্যবেক্ষণ 

এসএমএস এর মাধ্যমে পাঠানো Application ID ও Password দিয়ে এই লিংকে লগইন করে, আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

ধাপ ৭ঃ বোর্ড থেকে সিদ্ধান্ত

  • আপনার সংশোধনের আবেদনটির সিদ্ধান্ত YES/NO হতে পারে। বোর্ড হতে SMS এর মাধ্যমে জানানো হবে।

      অথবা

  • আপনার মূল ডকুমেন্টসহ বোর্ড এর মিটিং এ উপস্থিত হওয়ার সিদ্ধান্ত হতে পারে। এ ক্ষেত্রে মিটিং এ ডকুমেন্টসহ উপস্থিত থাকতে আপানাকে SMS এর মাধ্যমে জানানো হবে।

 

Copyright © 2026, AliaMadrasah.com, All Rights Reserved.