AliaMadrasah.com

মাদ্রাসা শিক্ষার আদ্যোপান্ত
পরীক্ষামূলকভাবে আলিম পর্যন্ত তথ্য নিয়ে ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে ফাজিল, কামিলসহ বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পৃক্ত সকল তথ্যাদি এই ওয়েবসাইটে পাওয়া যাবে ইনশা আল্লাহ।
সর্বশেষ আপডেট
 08-Jul-2026
বৈরী আবহাওয়ার কারণে ০৮/০৭/২০২৬ তারিখ বুধবারের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলার পরীক্ষা কেন্দ্রসমূহের আলিম পরীক্ষা ২০২৬ স্থগিত মা.বো.
 06-Jul-2026
৩০/০৭/২০২৬ তারিখ পর্যন্ত ২০২৪, ২০২৫,২০২৬ সালের ৬ষ্ট শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে।
সকল
সর্বাধিক পঠিত

দাখিল (প্রাইভেট) পরীক্ষা ২০২৬

লেখক: AliaMadrasah.com | প্রকাশ: 19 Feb, 2026 | আপডেট: 19 Feb, 2026
ট্যাগ: দাখিল (প্রাইভেট)

২০২৬ সাল থেকে চালু হয়েছে দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরমপূরণ। 
 

  • কারা দাখিল (প্রাইভেট) এ রেজিস্ট্রেশন ও ফরমপূরণ করতে পারবে?

যারা নিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নি, স্কুল ধারায় পড়াশুনা থেকে ঝরে যাওয়া, কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রী বা কোন কারণে লিখাপড়া ছাড়তে হয়েছে। এখন চাচ্ছেন দাখিল পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করবেন। তারা সাধারণ প্রক্রিয়ায় দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।  তারা দাখিল (প্রাইভেট) এ রেজিস্ট্রেশন ও ফরমপূরণ করে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।

  • কত বছর বয়সে রেজিস্ট্রেশন ও ফরমপূরণ করা যাবে?

১৯ বছর বা এর অধিক (০১ জানুয়ারী ২০২৬ তারিখে)

  • কোথায় রেজিস্ট্রেশন ও ফরমপূরণ করা যাবে?

যেসব মাদ্রাসায় দাখিল পরিক্ষার কেন্দ্র থাকে, সেসব মাদ্রাসায় রেজিস্ট্রেশন ও ফরমপূরণ করা যাবে।

  • কত টাকা ফি লাগবে?

রেজিস্ট্রেশন এর জন্য ২৪১ টাকা, ফরমপূরণ এর জন্য ১৯২৫ টাকা

মোট ২১৬৬ টাকা

  • কোন বিভাগে রেজিস্ট্রেশন ও ফরমপূরণ করা যাবে?

সাধারণ ও মুজাব্বিদ বিভাগে করা যাবে।

বিজ্ঞান ও হিফজুল কুরআন বিভাগে করা যাবে না।

 

Copyright © 2026, AliaMadrasah.com, All Rights Reserved.