AliaMadrasah.com

মাদ্রাসা শিক্ষার আদ্যোপান্ত
পরীক্ষামূলকভাবে আলিম পর্যন্ত তথ্য নিয়ে ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে ফাজিল, কামিলসহ বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পৃক্ত সকল তথ্যাদি এই ওয়েবসাইটে পাওয়া যাবে ইনশা আল্লাহ।
সর্বশেষ আপডেট
সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া, পুড়ে যাওয়া, নষ্ট হওয়া সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট মার্কশিট উত্তোলন

লেখক: AliaMadrasah.com | প্রকাশ: 20 Jan, 2026 | আপডেট: 20 Jan, 2026
ট্যাগ: সার্টিফিকেট, হারিয়ে_যাওয়া, পুড়ে_যাওয়া, সার্টিফিকেট_সংশোধন

ব্যাক্তিগত কারণে বা কোন প্রকার দুর্যোগে অনেক সময় আমাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যায়, পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। এসব ক্ষেত্রে আমরা বোর্ড হতে আবার এসব ডকুমেন্ট উত্তোলন করতে পারি। কিভাবে আমরা এই আবেদন সম্পন্ন করব ও ডকুমেন্ট উত্তোলন করব তা ধাপে ধাপে বর্ণনা করা হলো।

কি কি ধরণের ডকুমেন্ট উত্তোলন করা যাবে?

  • সার্টিফিকেট
  • ট্রান্সক্রিপ্ট/মার্কশিট
  • এডমিট কার্ড
  • রেজিস্ট্রেশন কার্ড

এসব ডকুমেন্ট উত্তোলন ২ ধরণের হয়ঃ

  1. ফ্রেশ কপি  (নাম, বয়স ইত্যাদি সংশোধন করা পর বা আংশিক নষ্ট হয়ে গেলে)
    • ডকুমেন্ট এর উপরে কোন সিল থাকবে না
    • আপনার ডকুমেন্টটি প্রথমবার যেমন ছিল তেমনি থাকবে
    • Compared By লিখাসহ ১ টি অতিরিক্ত স্বাক্ষর থাকতে পারে
  2. দ্বিনকল (হারিয়ে গেলে বা পুড়ে গেলে)
    • ডকুমেন্ট এর উপরে 'DUPLICATE' নামে সিল থাকবে

প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ

ফ্রেশ কপি উত্তোলনের জন্য (নাম, বয়স ইত্যাদি সংশোধন করা পর বা আংশিক নষ্ট হয়ে গেলে)

  • দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি
  • নষ্ট হওয়া কাগজপত্রের ফটোকপি

দ্বিনকল উত্তোলনের জন্য (হারিয়ে গেলে বা পুড়ে গেলে)

  • দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি
  • থানার জি.ডি.
  • হারানো কাগজপত্রের ফটোকপি

 

ধাপ ১ঃ যে সকল প্রতিষ্ঠান হতে জেডিসি/দাখিল/আলিম পরিক্ষা দিয়েছে, তাদের যে কোন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে।

যেমনঃ কোন ছাত্র 'হযরত শাহ আলী বাগদাদী ( রহ:) কামিল মাদ্রাসা' থেকে জেডিসি,  'তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা' থেকে দাখিল, 'দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা' থেকে আলিম পাশ করেছে।

এই অবস্থায় সে, এই তিনটি মাদ্রাসার যে কোন একটির মাধ্যমে একই সাথে জেডিসি, দাখিল, আলিম সার্টিফিকেট এর ভুল সংশোধনের আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠান প্রধান এই লিংকে ঢুকে 'Document' ক্লিক করে অথবা লিংকে ঢুকে EIIN এবং Password দিয়ে লগইন করবে।

 

ধাপ ২ঃ আবেদন করা

Document >> Create Application

যে সকল পরীক্ষার যেসব ডকুমেন্ট উত্তোলন করবো, সে সব checkbox এ ঠিক দিতে হবে এবং ডকুমেন্ট এর ধরণ ফ্রেশ / দ্বিনকল সিলেক্ট করতে হবে।

সিলেক্ট

 

Login কৃত মাদ্রাসা থেকে যেই পরীক্ষায় পাশ করেছে সেই পরীক্ষার তথ্য নিম্নরূপ ফর্মে দিতে হবে।

 

ধাপ ৩ঃ কাগজপত্র আপলোড করা ও সাবমিট করা

নিন্মে উল্লেখিত কাগজপত্রসমূহ PDF ফাইল করে আপলোড করতে হবে।

  • দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি ( আবশ্যক )
  • থানার জি.ডি. ( প্রয়োজনীয় ক্ষেত্রে)
  • হারানো কাগজপত্রের ফটোকপি (ঐচ্ছিক)

এরপর আবেদন ফর্মটি submit করতে হবে।

ধাপ ৪ঃ পেমেন্ট করা

আপনার আবেদনটি প্রদর্শিত হবে। পেমেন্ট স্ট্যাটাস Pending দেখাবে।
এরপর পেমেন্ট বাটনে ক্লিক করে, Sonali Seba র মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড, অথবা বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করুন। পেমেন্ট সফল হলে,  স্ট্যাটাস Paid দেখাবে। প্রদত্ত Mobile No. এ এসএমএস এর মাধ্যমে Application ID ও Password পাঠিয়ে দেয়া হবে।

ধাপ ৫ঃ অগ্রগতি পর্যবেক্ষণ 

এসএমএস এর মাধ্যমে পাঠানো Application ID ও Password দিয়ে এই লিংকে লগইন করে, আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

ধাপ ৬ঃ বোর্ড থেকে ডকুমেন্ট সংগ্রহের জন্য SMS

বোর্ড হতে SMS এর মাধ্যমে ডকুমেন্ট সংগ্রহের জন্য জানানো হবে।

যেসব কাগজপত্র আপলোড করেছিলেন, তার মূল কপি সরাসরি বোর্ডে এসে জমা দিয়ে, আপনার ডকুমেন্টটি সংগ্রহ করুন।

Copyright © 2026, AliaMadrasah.com, All Rights Reserved.