AliaMadrasah.com

মাদ্রাসা শিক্ষার আদ্যোপান্ত
পরীক্ষামূলকভাবে আলিম পর্যন্ত তথ্য নিয়ে ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে ফাজিল, কামিলসহ বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পৃক্ত সকল তথ্যাদি এই ওয়েবসাইটে পাওয়া যাবে ইনশা আল্লাহ।
সর্বশেষ আপডেট
 08-Jul-2026
বৈরী আবহাওয়ার কারণে ০৮/০৭/২০২৬ তারিখ বুধবারের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলার পরীক্ষা কেন্দ্রসমূহের আলিম পরীক্ষা ২০২৬ স্থগিত মা.বো.
 06-Jul-2026
৩০/০৭/২০২৬ তারিখ পর্যন্ত ২০২৪, ২০২৫,২০২৬ সালের ৬ষ্ট শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে।
সকল
সর্বাধিক পঠিত

১৫ বছর পর শুরু হতে যাচ্ছে ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা

লেখক: AliaMadrasah.com | প্রকাশ: 08 Nov, 2025 | আপডেট: 20 Jan, 2026
ট্যাগ: বৃত্তি পরীক্ষা ২০২৫, ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা

২০২৫ সালের ডিসেম্বরের ২৮ - ৩১ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইবতেদায়ি ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। ১৫ বছর পূর্বে ২০০৯ সালে সর্বশেষ বৃত্তি পরীক্ষা নেয়া হয়েছিল।

কোন কোন শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে?

ইবতেদায়ি ৫ম শ্রেণী এবং ৮ম শ্রেণী

কারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে?

ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যার ৪০%।
যেমনঃ কোন ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০ জন। তাহলে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ ৬০ জন।

কয়টি বিষয়ে বৃত্তি পরীক্ষা নেয়া হবে?

ইবতেদায়ি ৫ম শ্রেণীতে ৭টি বিষয়ে ৪টি পরীক্ষা নেয়া হবে:

বিষয়ের নাম

পূর্ণমান

পরীক্ষার সময়

বিষয় কোড

কুরআন মাজিদ ১০০ ০২:৩০ ৩০১
আরবি (১ম ও ২য় পত্র) (৫০+৫০)=১০০ ০২:৩০ ৩০৩
বাংলা ও ইংরেজি (৫০+৫০)=১০০ ০১:১৫ + ০১:১৫ = ০২:৩০ ৩০৬ ও ৩০৭
গণিত ও বিজ্ঞান (৬০+৪০)=১০০ ০১:৩০ + ০১:০০ = ০২:৩০ ৩০৮ ও ৩১৭
  মোট = ৪০০ প্রতি পরীক্ষা ২ ঘণ্টা ৩০ মিনিট  

৮ম শ্রেণীতে ৮টি বিষয়ে ৪টি পরীক্ষা নেয়া হবে:

বিষয়ের নাম

পূর্ণমান

পরীক্ষার সময়

বিষয় কোড

কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ (৫০+৫০)=১০০ ০৩:০০ ১০১
আরবি (১ম ও ২য় পত্র) (৫০+৫০)=১০০ ০৩:০০ ১০৩
বাংলা ও ইংরেজি (৫০+৫০)=১০০ ০১:৩০ + ০১:৩০ = ০৩:০০ ১০৬ ও ১০৭
গণিত ও বিজ্ঞান (৭০+৩০)=১০০ ০২:১০ + ০০:৫০ = ০৩:০০ ১০৮ ও ১১৭
  মোট = ৪০০ প্রতি পরীক্ষা ৩ ঘণ্টা  

বৃত্তি পরীক্ষার ফি কত ?

বোর্ড ফি ৪০০ টাকা ও কেন্দ্র ফি ২০০ টাকা = ৬০০ টাকা

 

 

 

Copyright © 2026, AliaMadrasah.com, All Rights Reserved.